সিরিজ জয়ে বাংলাদেশের মেয়েদের প্রয়োজন ১৯৪ রান

0
870
বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের ক্যাপ্টেনদ্বয়। ছবি-সংগৃহীত

স্পোর্টস প্রতিবেকঃ মিরপুরে ইনডোর ষ্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের মেয়েদের। বিপরীতে আইরিশদের জন্য সিরিজে সমতায় ফেরার লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে তারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৯৩ রান তুলেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।

আয়ারল্যান্ডের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ৯ ও ৩৫ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড। সারাহ ফোর্বস ১৩ ও অধিনায়ক গ্যাবি লুইস ২ রানে আউট হয়েছেন। তবে তৃতীয় উইকেটে অ্যামি হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্টের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় দলটি। ৯১ রানের জুটি গড়ে দলের দুই শত ছুঁই ছুঁই স্কোরে রেখেছেন অবদান।

কিন্তু ৩৫ তম ওভারে ওরলা প্রেন্ডারগাস্ট (৭২ বলে ৩৭ রান) সিঙ্গেল নিতে গিয়ে রাবেয়া খানের সরাসরি থ্রোয়ে রান আউট হলে ভাঙে জুটি। একই ওভারে ৫ম ডেলিভারিতে স্বর্ণা আক্তারের বলে এলবিডব্লিউ হয়ে ৮৮ বলে ৬৮ রান করা অ্যামি হান্টার আউট হন। টানা দুই উইকেট হারিয়ে ব্যাটিং ছন্দ হারায় আইরিশরা।

পাঁচ নম্বরে নামেন লরা ডেলানি, কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে তার ৫০ বলে ৩৩ রান করার পর ইনিংসের শেষ ওভারে ডাবল নিতে গিয়ে তিনিও রান আউট হন।

ম্যাচের শেষ ওভারে তিন নম্বর বলে উনা রেমন্ড-হোয়েও (২১) মিড অনে ডাবল নিতে গিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউটের শিকার হন লরা ডেলানি। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে আয়ারল্যান্ড সংগ্রহ করে ১৯৩ রান।

এদিকে বাংলাদেশের বোলারদের মধ্যে স্পিনার সুলতানা খাতুন ছিলেন সবচেয়ে সফল। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার পান একটি করে উইকেট। ফিল্ডারদের অসাধারণ নৈপুণ্যে ২টি রান আউট এনে দেয় গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here