ভারতে বাংলাদেশের পতাকা অবমাননায় ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা ও ক্ষোভ

0
666
ছবি- গুগল
বাংলাদেশ ওয়ার্কাস পার্টি লোগো। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ “গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনে বাংলাদেশ বিরোধী শ্লোগান দিয়ে আক্রমণ, পতাকা ছিড়ে ফেলার তীব্র নিন্দা জানাচ্ছে ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো।

বিবৃতিতে বলা হয় ৫ আগস্টে বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের পর থেকে উভয় দেশের ধর্মীয় সাম্প্রদায়িকতার উস্কানির রাজনীতির প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। ভারতের সামাজিক মাধ্যমে কতিপয় বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণহীন বাংলাদেশ বিরোধী প্রচার, তেমনি বাংলাদেশ থেকেও ঘোলাজলে মাছ শিকারের আশায় কতিপয় উগ্রবাদী ভারতবিরোধী শক্তি ভারতের পতাকাকে পাপোষ বানিয়ে তাঁর ওপর হেটে ভারতের পতাকা অবমানাকর ধৃষ্ঠতার নজীর সৃষ্টি করেছে, এই সকল কর্মকান্ড পরস্পর বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশের জনগণের শান্তিপূর্ণ সহ-অবস্থানের বিরুদ্ধে অবস্থান।

এই উপমহাদেশে সুদীর্ঘকাল ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে স্ব স্ব দেশের জনগণ তাদের স্ব বৈশিষ্টে নিজের দেশকে বিকশিত করছেন। বিশেষ ভাবে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের যে অসাম্প্রদায়িক পথযাত্রা অব্যহত রেখেছেন তা কোন ধর্মীয় সাম্প্রদায়িকতার সংঘাতের মধ্যে নিপতিত করা যাবে না।

দুই দেশের সরকার রাজনৈতিক বিরোধ না বাড়িয়ে আলোচনা ও সম্পর্কে উন্নয়নের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্যবাদ বিরোধী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি এগিয়ে নিবেন। এটাই দুই দেশের শান্তিকামী জনগণ আশা করে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here