ইসির উদাত্ত আহ্বান

0
358
বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দেশের যে সকল নাগরিক ২০০৭ সালের ১ জানুয়ারীতে বা এর আগে জন্মগ্রহন করেছেন তাদেরকে ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশন (ইসি) উদাত্ত আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ইসির সংশ্লিষ্ট থানা বা জেলা কার্যালয়ে যোগাযোগ করার জন্য আহ্বান করা হয়েছে। নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মোঃ শরিফুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আজ সোমবার ৯ ডিসেম্বর ২০২৪।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ২০২৫ সালের ২ জানুয়ারি তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। যাদের জন্ম ২০০৭ এর ১ জানুয়ারি বা তার পূর্বে, তারা ভোটার না হয়ে থাকলে তাদের সংশ্লিষ্ট উপজেলা অথবা থানা নির্বাচন অফিসে যোগাযোগপূর্বক ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এক্ষেত্রে রোববারের পাঠানো বিজ্ঞপ্তিটি ওপরের তথ্য দ্বারা সংশোধন করা হলো।

গত রোববার ৮ ডিসেম্বর ২০২৪ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ভোটার তালিকার খসড়া প্রকাশের লক্ষ্যে যাদের এনআইডিতে ভুল আছে, তারাও যেন সংশোধনের আবেদন করেন। উল্লেখ্য যে, আইন অনুযায়ী, প্রতি বছর ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশের পর দাবি-আপত্তি নিষ্পত্তি করে ২ মার্চ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here