চলছে বিএনপি‘র যৌথসভা

0
505
ছবি- উইকিপিডিয়া

নিজস্ব সংবাদদাতাঃ বিএনপির ৩ অঙ্গ সংগঠন ধারাবাহিক লংমার্চ ও প্রতিবাদ কর্মশুচি শেষে আজ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ বিকেলে ঢাকার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার আয়োজন করেছে।

উক্ত সভায় সপাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে বিএনপির সহ দপ্তর সম্পাদক এড. মোঃ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, যৌথ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহ্ববায়ক/সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য যে,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যৌথসভা শেষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য প্রদান করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here