খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

0
430
Map of Khulna. Bangladesh. 3d

অনলাইন ডেস্কঃখুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন টানা তিন দিনের কর্মবিরতি প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে। এর ফলে বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে খুলনা, বাগেরহাট, যশোরসহ ১৬ জেলার ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৬ জানুয়ারি দুপুর থেকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। এ কারণে গত তিন দিন ধরে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন বন্ধ থাকে।

আজ সকাল ৮টা থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হওয়ার পরে শ্রমিকরা জানান, খুলনায় চতুর্থ দিনে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এখন পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও ১৬ জেলায় পরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল ৯টার পর থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রিও স্বাভাবিক হতে শুরু করেছে।

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজু জানান, প্রশাসন তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে। এর প্রেক্ষিতে তারা কর্মবিরতি আপাতত স্থগিত করেছেন। সকাল ৮টা থেকে ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৬ জেলায় সরবরাহ শুরু হয়েছে। পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরী শ্রমিক কল্যান সমিতির সভাপতি মীর মোকসেদ আলী জানান, কর্মবিরতি স্থগিত হওয়ায় জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে।

এই খবরটি মূলত খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি এবং সেটি প্রত্যাহারের কারণে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার বিষয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here