দাম বাড়লো ১২ কেজি এলপিজি গ্যাসের

0
466

অনলাইন ডেস্কঃবাংলাদেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিইআরসি এক সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দাম অনুযায়ী, ফেব্রুয়ারিতে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৪৭৮ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৪৫৯ টাকা।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও ডলারের দাম বাড়ার কারণে এলপিজির দাম বেড়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অটোগ্যাসের দাম লিটারে ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭.৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও, ১ ফেব্রুয়ারি থেকে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ১ টাকা করে বাড়ানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here