অন্ধকার যুগ
আইনুন ম্যামি

0
373
কবি-আইনুন ম্যামি
কবি-আইনুন ম্যামি

ঝরা পাতার ঝিরিঝিরি ছন্দে,

মন হারায় দ্বিধা আর দন্দে।

ছিলেম কোথায়, যাচ্ছি কোথা,

সত্য লুকায়, আজ মিথ্যে যেথা।

সময়ও এখন মাকড়সার জালে,

বন্দী হ’য়েছে দিশার ভুলে।

পঙ্গপাল ছুটছে আঁধারের পথে,

মগজের অসুখে অসার মনোরথে।

তবুও দম্ভের হুংকার চারিধারে,

যেন বিজয় আসিল অন্ধকারে।

এমন মূর্খতায় রবি শশী মুখ ঢাকে,

সব আলো লজ্জায় আড়ালে রাখে।

পাখির কুজনে সোনালী আলো,

পরবাসে তাই এলো যুগের কালো।

অযুত নিযুত সূর্য দিবস প’ড়ে

আলো হাসবে কী মম ঘরে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here