ভ্রমন পিপাসু

0
184
কবি-আইনুন ম্যামি
কবি-আইনুন ম্যামি

জীবনের গান গাইতে

জীবন থেকে
না বলে, সংকল্প এঁটে
পা বাড়ালে
পৃথিবী ভ্রমণের সুখে
আমি রইলেম পড়ে
ঘাটের অঘাটে
যুগ যুগান্তর ধরে
আধোঘুমের বাসযাত্রা শেষে
আঁখি যুগল
পাগলের প্রায় আকুল
সংসার তপোবনের ভাগ্যাকাশে
তন্নতন্ন করে
খুঁজে চলেছে বিরামহীন
দিন রাত ধরে
আমার পৃথিবীর বুকে
রবির কিরণে
বিশ্বসংসার জয়ের গল্প লিখে
ঘরের কোণে
আঁধারেই ফেলে
গিয়েছো চলে
মায়ার জাল ছেড়ে
আমি পারিনি বের হতে
ছলের গান করে
দশোদিকের কোনো একটিতে
শূন্যতার কাছেই
ঘর বসতি আমার
ভ্রমণ পিয়াসী পথে পথেই
জীবন কাটুক তোমার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here