জামায়াতের নিবন্ধন পেতে আপিলের শুনানি শুরু হয়েছে।

0
344

আদালত প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধারে করা আপিলের শুনানি আবার শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি চলছে। জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নিচ্ছেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তাকে সহযোগিতা করছেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার নাজিব মোমেন।

এর আগে ৭ মে (বুধবার) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আজকের দিনটি শুনানির জন্য নির্ধারণ করেন। সেদিন আদালতে জামায়াতের নিবন্ধন মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন জানান আইনজীবী শিশির মনির।

উল্লেখ্য, ১২ মার্চ আপিল বিভাগের বেঞ্চে প্রথমবারের মতো এই শুনানি শুরু হয়, তবে এরপর আর শুনানি হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here