নক্ষত্রের বাইরে

0
200
কবি-আইনুন ম্যামি
কবি-আইনুন ম্যামি

তাহারে চিনিবারে গিয়ে চিনিতে

কালের অপচয়ের মহোৎসবে মেতে
এক জনমের পথ ফুরালো
ঘাসের বুকে শিশির জল শুকালো
মৃদু হেসে সূর্য যায় খেলাচ্ছলে খেলে
যাবার কালে যায় বলে
নক্ষত্রের বাইরে এসে গড়েছি বসতি
হয়নিকো আপনার এ বিভূতি
খেলাঘরে স্বজনের চেনা মুখের ভিড়ে
অচল সম্পর্কের বাঁধন ঘিরে
কেটেছে জীবন জুড়ে জীবন
সাতরঙা সংসার তপোবন
বিষাদের ভারে আজ অচেনা
এ-ই বেলা যা কিছু দেনা পাওনা
চুকিয়ে দিয়ে পরজনমের পথে
হেলায় হারানো স্বর্গ রথে
ফিরে চলিবারে মন সাধনের সাধে
সাত জনম কাহনের বাঁধনে বাঁধে
তাহারে ভুলিবারে আজ ভুলিতে
বুকের ভাঁজে জমানো বৃষ্টিতে
শ্রান্তির পরশে মুক্তির তোরণ
সম্পর্কের কাঁটাতার হতে মুক্ত প্রাণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here