কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের তীব্র আন্দোলন চলছে

0
263
আন্দোলনের একাংশ। ছবি- সংগৃহীত
আন্দোলনের একাংশ। ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতাঃ মৎস্যভবন থেকে কাকরাইলমুখী সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছেন।

দ্বিতীয় দিনের মতো চলছে এই আন্দোলন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে করে শিক্ষার্থীরা কাকরাইলে এসে আন্দোলনে অংশ নিচ্ছেন। আগের দিন সকাল থেকে রাত পর্যন্ত আন্দোলনের পর, রাতেও শিক্ষার্থীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান করেছেন।

এ সময় শিক্ষার্থীদের রাস্তার মাঝখানে বসে পড়তেও দেখা যায় এবং তাঁরা নানা দাবিতে স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীদের দাবি, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না। আন্দোলনের কারণে কাকরাইল এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এদিকে, প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-র নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here