বিশ্বব্যাংক সিরিয়ায় আবারও তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে

0
270
বিশ্ব ব্যাংক
বিশ্ব ব্যাংক

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বব্যাংক সিরিয়ায় ১৪ বছর পর পুনরায় কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে। সৌদি আরব ও কাতার যৌথভাবে সিরিয়ার প্রায় ১৫.৫ মিলিয়ন মার্কিন ডলারের বকেয়া ঋণ পরিশোধ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাংক দেশটির সঙ্গে সব ধরনের কার্যক্রম স্থগিত করে। এর ফলে, সিরিয়া উন্নয়ন ঋণ, অনুদান এবং কারিগরি সহায়তা থেকে বঞ্চিত ছিল দীর্ঘদিন। তবে গত বছর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নতুন দামেস্ক সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন শুরু করে এবং ধাপে ধাপে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, “দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের পর, সিরিয়া এখন পুনর্গঠন ও উন্নয়নের পথে রয়েছে।” পুনরায় শুরু হওয়া কার্যক্রমের আওতায় প্রথম প্রকল্পটি হবে দেশটির বিদ্যুৎ খাত উন্নয়নের জন্য।

বিশ্বব্যাংক আরও জানায়, “এই প্রস্তাবিত প্রকল্পটি সিরিয়ার জরুরি চাহিদা মেটানো এবং দীর্ঘমেয়াদি উন্নয়নে বিনিয়োগের অংশ হিসেবে পরিকল্পিত। এর মাধ্যমে সিরিয়া এবং আশপাশের অঞ্চলগুলোর স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।”

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে দেশটি আবার গৌরবময় পথে অগ্রসর হতে পারে। এরপর মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই পদক্ষেপ সিরিয়ার অর্থনীতি, আর্থিক খাত ও অবকাঠামো পুনর্গঠনে সহায়ক হবে এবং দেশটিকে একটি উজ্জ্বল, সমৃদ্ধ ও স্থিতিশীল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here