ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা রয়েছে: উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব

0
257
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

প্রধান প্রতিবেদকঃ মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণ নিয়ে আইনগত এবং মেয়াদ-সম্পর্কিত বিভিন্ন জটিলতা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে ইউএনএফপিএ’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বর্তমানে ইশরাকের শপথ নিয়ে যে সব জটিলতা রয়েছে, তা সমাধান না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।”

জনদুর্ভোগের বিষয়টি স্মরণ করিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, “নাগরিকদের ভোগান্তি এড়াতে আন্দোলনকারীদের ধৈর্য ধরতে হবে।”

এ সময় তিনি বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়েও কথা বলেন। তিনি জানান, “সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে ম্যাচ না হওয়া এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তানের এম্বাসির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।”

বিসিবির আসন্ন নির্বাচন নিয়েও উপদেষ্টা বলেন, “এই নির্বাচন নিয়ে কিছু জটিলতা রয়েছে, যা দ্রুত সময়ে সমাধান সম্ভব নয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here