নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের টানা অবস্থান

0
240
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা।

আজ মঙ্গলবার আন্দোলনের ষষ্ঠ দিনে নগর ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ করছেন তারা। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকাল ৫টা পর্যন্ত।

‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন ইশরাক হোসেনের কর্মী-সমর্থক, দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের সাবেক বিএনপি কাউন্সিলর, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আন্দোলন শুরু থেকেই নগর ভবনের মূল ফটকে তালা লাগানো হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ভবনের প্রতিটি রুম ও লিফট। ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষকে ফিরে যেতে হচ্ছে।

নগর ভবনের সামনের প্রধান সড়কে বসে শত শত বিক্ষোভকারী স্লোগানে মুখর পরিবেশ তৈরি করেছেন।

তারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগসহ বিভিন্ন দাবি নিয়ে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভের কারণে গুলিস্তান, ফুলবাড়িয়া ও বঙ্গবাজার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সিএনজি ও রিকশা চালকসহ সাধারণ পথচারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here