ইশরাককে শপথ না পড়ানো নিয়ে রিটের আদেশ বৃহস্পতিবার

0
316
সুপ্রীমকোর্ট। ফাইল ছবি
হাইকোর্ট ।

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার, বেলা ১০টা ৪৫ মিনিটে।

বুধবার হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই বিষয়ে শুনানি গ্রহণ করেন এবং আদেশের তারিখ নির্ধারণ করেন।

শুনানিতে ইশরাক হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ডিএসসিসি নির্বাচন। এতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন এবং ২ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করে। পরে শপথ নিয়ে দায়িত্ব পালন শুরু করেন তাপস।

সে নির্বাচনে তাপস পান প্রায় সাড়ে চার লাখ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ভোট। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ একটি মামলা দায়ের করেন ইশরাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here