বিএনপি-জামায়াতের সঙ্গে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বৈঠক

0
254
মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুছ ছবি- সংগৃহীত
মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুছ ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে আলোচনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। এ বিষয়ে বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতারা বৃহস্পতিবার রাত থেকেই বৈঠকে বসতে শুরু করেছেন।

চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে আজ শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা তাঁর বাসভবন ‘যমুনা’য় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির প্রতিনিধি দল এবং সাড়ে ৮টায় জামায়াতের প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করবেন।

বিএনপির পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহ উদ্দিন আহমদ জানান, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যা ৭টায় বৈঠকের সময় আমাদের জানানো হয়েছে।’

অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির আমির শফিকুর রহমান। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার সময় চেয়েছিলাম। তাঁর কার্যালয় থেকে আমাদের আজ রাতে সাক্ষাতের সময় জানানো হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here