বিএনপি মহাসচিবের দেশে ফেরার তারিখ পরিবর্তিত

0
338
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদকঃ চিকিৎসা শেষে ১ জুন ঢাকায় ফেরার কথা থাকলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার সময় পিছিয়ে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি এক সপ্তাহ পর দেশে ফিরবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ব্যাংককে চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে ঠিক কবে তিনি ফিরবেন, তা আগামী শুক্রবার জানা যাবে।

এছাড়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ডে অবস্থান করছেন। তিনি ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন এবং ৪ জুন দেশে ফেরার কথা রয়েছে।

দলের দুই শীর্ষ নেতার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here