আকাশ বৃষ্টির মিলন-মাফিয়া আক্তার

0
93
বৃষ্টি আর আকাশের যেন,
আজ মহামিলন।
থামার কোন নাম গন্ধই নেই,
তুয়াক্কা নেই পৃথিবীর কারো,
মানছে না কারো কোন বাধা বারণ।
সমুদ্র আজ বড় উত্তাল,
পাহাড় সময় ঢেউ তার বুকে,
তার ভিতরের গর্জন আর ফোঁপানী,
বলে দিচ্ছে তার ভিতরের ব্যাকুলতা।
আকাশ আর বৃষ্টির মিলনে,
মাটি ও যেন,
তার ভেতরের আকুলতা গুলো,
পাহাড়ি ভূমিধস হয়ে বলে দিচ্ছে।
আমি কেন পারছিনা?
হৃদয়ের আকুলতা গুলো বলতে,
সমুদ্রের মতো শুধুই,
গর্জে আর ফুপিয়ে যাচ্ছি,
আকাশ আর বৃষ্টির মহামিলনে
পৃথিবী আজ হিমশীতল,
হৃদয়ের আগ্নেয়গিরিতে,
কেন আজও লাভা বহমান?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here