যদি ফিরে পেতাম

0
167
কবি- মাফিয়া আক্তার
কবি- মাফিয়া আক্তার
আজও গায়ে শিহরণ জাগায়
তোমার সাথে কাটানো সে
মুহূর্তগুলো যে সময়গুলো মনের
অ্যালবাম এ চির অম্লান
যদি থামিয়ে রাখা যেত
মুহূর্তগুলোকে একই জায়গায়
বিকল ঘড়ির কাটার মতো অথবা
টাইম মেশিন এর চাকা ঘুরিয়ে
পুনরায় ফিরে পাওয়া যেত
সেই সময় আর তোমাকে
তাহলে হয়তো এই ধূসর
বিকেল আর দেখতে হতো না
দেখতে হতো না জীবনের
এই মেঘাচ্ছন্ন আকাশ
যদি ফিরে পেতাম তোমার
সাথে কাটানো সেই সময়গুলো
তাহলে জীবনের কোনো দুঃখ- গ্লানি
আমাকে স্পর্শ করতে পারতো না

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here