এখানে দলের নির্দেশে এসেছি, হঠাৎ করে আসি নাই: শহিদুল ইসলাম বাবুল

0
224
ছবি- সিএনএস
মোঃ সামাদ খান, ফরিদপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ফরিদপুর-৪ আসনে তারেক রহমানের নির্দেশে এসেছি, উড়ে এসে জুড়ে বসতে আসি নাই। আন্দোলন-সংগ্রাম শেষে রাতের বেলায় টিভির টকশোতে শেখ হাসিনাকে এক বিন্দু ছাড় দিয়ে কথা বলি নাই, অস্ত্রের মুখে রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি।

শনিবার (১৪ জুন) দুপুরে সদরপুর উপজেলার সদর ইউনিয়নের হলপাড়ে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

তিনি আরও বলেন যে বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী রমজানের পূর্বে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি, আগামী রমজানের আগেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফরিদপুর-৪ আসনকে আওয়ামী লীগের ঘাঁটি থেকে বিএনপির ঘাঁটিতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আপনাদের সমর্থন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আসন ফরিদপুর-৪ কে মডেল আসন হিসেবে এগিয়ে নিয়ে যেতে চাই।

সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদুর সভাপতিত্বে ও সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম, সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সহ যুবদলের নেত্রীবৃন্দ, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here