ফরিদপুরের বোয়ালমারীতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের এস আই নিহত 

0
161
নিহত এস আই বোরহান উদ্দিন
সামাদ খান ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে এসে  এস আই বোরহান উদ্দিন(২৭) নামে পুলিশের পরিদর্শক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শনিবার (১৪জুন) দুপুর বারটার দিকে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রীজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন যশোরের অভয়নগর থানার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে। গত প্রায় এক বছর ধরে  মাগুরা জেলা মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহান উদ্দিন মোহাম্মদপুর থানা থেকে বোয়ালমারীর দিকে আসছিলেন। পথিমধ্যে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোসাম্মত বুলবুলি খাতুন বলেন, তিনি থানা থেকে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে ধরতে বোয়ালমারীতে যাচ্ছিলেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোরশেদ আলম বলেন, সম্ভবত তার মাথায় হেলমেট ছিলোনা। মাথার পেছনে আঘাত লেগে মস্তিষ্ক(ঘিলু) বের হয়ে যায়। হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন, এসআই বোরহান উদ্দিন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তার মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here