ফরিদপুরে র‍্যাবের অভিযানে গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার 

0
290
ছবি- সিএনএস
ছবি- সিএনএস

সামাদ খান ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা থেকে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৪ লাখ টাকার ১হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১০ ফরিদপুর।

গ্রেপ্তারকৃতরা হলেন ১) রাবেয়া বেগম, ২) জাহানারা বেগম, ৩) জামাল উদ্দিন ৪) সোহেল শেখ।

রবিবার বিকালে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এদিন বিকালে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা টোলপ্লাজার সামনে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। এসময় দোলা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে মালামাল রাখার বক্সের ভেতরে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ রাবেয়া বেগম ও জাহানারা বেগমকে গ্রেপ্তার করেন।

অপরদিকে একই দিনে ভাঙ্গা থানাধীন নাজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১হাজার ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাল উদ্দিন ও সোহেল শেখ নামের আরও দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here