ইতিহাস ইতিহাসের মত করে জানতে হবে, তাতে ভাল মন্দ যাই থাকুক। ইতিহাসকে টুইষ্ট করা বা পেচানো বা মোচড়ানো মানব সভ্যতার জন্য মারাত্মক ক্ষতিকর কাজ।

0
428

 ১৯৪৭ – ২০২৫ বিগত ৭৬ বছরে ভারত উপ মহাদেশে মুসলমানদের অবস্থান নিয়ে লিখতে গিয়ে প্রথম পর্বে

ভারত উপমহাদেশে  প্রায় ৩২০ বছর সুলতানি শাসন সম্পর্কে ইতিহাস আগে কিছুটা সহজ করে তুলে ধরছি ;

ভারতে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা হয়েছিল কুতুবউদ্দিন আইবেকের মাধ্যমে ১২০৬ খ্রিস্টাব্দে। তাদের রাজনৈতিক দর্শন ছিল একটি মিশ্রণ যেমন একদিকে ইসলামী আইন ও খিলাফতের ধারণা, অন্যদিকে স্থানীয় রীতিনীতি ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল অথচ কঠোর সামরিক শক্তি ও কঠোর শাসনের উপর তারা নির্ভরশীলতা।

তাদের রাজনৈতিক দর্শনে সাম্রাজ্য বিস্তার ও বিদ্রোহ দমনের ক্ষেত্রে কঠোরতা ছিল প্রধান দিক। ফলে ধর্মীয় বিষয়ে গোঁড়া ছিলেন তারা। যার প্রভাবে রাজনৈতিক সিদ্ধান্তগুলো প্রভাবিত হতো। তারা রাজ্যকে একত্রিত রাখতে ভিন্ন মতাদর্শ দমন করতে সামরিক শক্তি ব্যবহার করতেন। তাই এই কঠোরতা এবং ক্ষমতার অপব্যবহারের কারণে প্রজাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় ফলে ইব্রাহিম লোদীর শাসনের ভিত্তি দুর্বল হয়ে গিয়েছিল। তাই ১৫২৬ সালের ২১ এপ্রিল দিল্লি থেকে ৯৭ কিলোমিটার উত্তরে পানিপথ গ্রামে ইব্রাহিম লোদীর সাথে যুদ্ধের মাধ্যমে বাবরের নেতৃত্ব ৩২০ বছরের সুলতানী শাসনের ইতি করে ভারত মোগল শাসন শুরু।  (চলবে > ৬টি পর্বে)

বি:দ্র – (ক) সাংবাদিকতার জগতে ‘ফ্রাঞ্জ ফ্লেশ-কিনকেড রিড্যাবিলিটি ‘টেস্টের স্রষ্টা ড. রুডলফ ফ্লেশ পড়া  সহজ করার জন্য চোখের ধারণ ক্ষমতা  সম্পর্কে গুরুত্বপূর্ণ ‘থিওরি’ আবিষ্কার করে গেছেন। যার ভিত্তিতে খন্ড খন্ড আকারে লেখাটি “বলছি তোমায় ইতিহাসের গল্প” শীর্ষক লেখাটি, ৬টি পর্বে প্রতি বৃহস্পতিবার এই নিউজ পোর্টালে প্রকাশিত হবে।

(খ)খন্ডগুলি ২য় পর্বে: মোগল শাসন শেষ, ৩য় পর্বে: ইংরেজ শাসন আমল,  ৪র্থ পর্বে; ইংরেজদের চলে যাওয়া ও দ্বিজাতি তথ্য, ৫ম পর্বে: হিন্দু মুসলিম দাঙ্গা হাঙ্গামা এবং ৬ষ্ট পর্বে :(১৯৪৭ – ২০২৫) ৭৬ বছরে ভারত উপ মহাদেশে মুসলমানদের রাজনৈতিক  অবস্থান।

লেখক : বীরমুক্তিযোদ্ধা ড.মুহম্মদ ইদ্রিছ ভূইয়া
idris_bhuiyan@yahocom

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here