বাংলাদেশ ৪৯৫ রানে অলআউট

0
549
ছবি- সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৪৯৫ রান তুলে অলআউট হয়েছে।

গল টেস্টের বৃহস্পতিবার সকালে আবার মাঠে নামে বাংলাদেশের শেষ জুটি—হাসান মাহমুদ ও নাহিদ রানা। হাসান মাহমুদ ১৫ বলে ৭ রান করে অপরাজিত থাকেন, আর নাহিদ রানাকে আউট করে বাংলাদেশ ইনিংসের ইতি ঘটান আসিথা ফার্নান্দো।

শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আসিথা ফার্নান্দো, যিনি ৪টি উইকেট শিকার করেন। মিলান রত্নানায়েক ও থারিন্দু রত্নানায়েক পেয়েছেন ৩টি করে উইকেট।

এর আগে, মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ৪৫ রানের মধ্যে ৩টি উইকেট হারিয়ে পড়ে যায় চাপের মুখে। এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। দুজনেই দুর্দান্ত সেঞ্চুরি করেন—শান্ত করেন ১৪৮ রান, আর মুশফিকুর রহিম থামেন ১৬৩ রানে। লিটন দাসও ভালো খেলছিলেন, কিন্তু ৯০ রানে থেমে যেতে হয় তাকে।

শেষদিকে মাত্র ২৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারানোয় ইনিংসটি আর লম্বা হয়নি, নইলে আরও বড় সংগ্রহ পাওয়া সম্ভব ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here