ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ ও র‌্যালী

0
572
চিত্র- মোঃ ইলিয়াছ

প্রধান প্রতিবেদকঃ বাংলাদেশে ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও র‌্যালী করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আজ রাজধানী ঢাকা প্রেসক্লাবে আয়োজিত এই সমাবেশে পার্টির বিভিন্ন শীর্ষ নেতা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। চিত্রঃ মোঃ ইলিয়াছ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান জননেতা সাইফুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ইসরায়েল ও মার্কিন আগ্রাসন পৃথিবীজুড়ে মানুষের জন্য এক বড় ধরনের বিপদ, এবং আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে এই আগ্রাসনের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে প্রতিবাদ জানাতে।” তিনি আরো বলেন, “বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আজ আমাদের প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবি।”

 

নারী মৈত্রী’র সভাপতি বহ্নিশিখা জামালী। চিত্র- মোঃ ইলিয়াছ

সমাবেশে পলিটব্যুরো সদস্য আকবর খান, মহানগর সভাপতি খন্দকার মোস্তাক আহমেদ, নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, এবং বাংলাদেশ রিকশা শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপতি কবি জামাল সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে মার্কিন ও ইসরায়েলী নীতি ও তাদের আগ্রাসী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একযোগভাবে মানবাধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

বাংলাদেশ রিকশা শ্রমিক সংহতির কন্দ্রেীয় সভাপতি কবি জামাল সিকদার। ছবি- মোঃ ইলিয়াছ

অংশগ্রহণকারীরা এই প্রতিবাদ কর্মসূচি শেষে র‌্যালি করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং স্লোগান তুলে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন।

এসময় বিক্ষোভকারীরা বলেন, “ইসরায়েল ও মার্কিন আগ্রাসন পৃথিবীজুড়ে শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে। আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলে মানবাধিকার ও শান্তির পক্ষে দাঁড়িয়ে থাকবো।”

এই প্রতিবাদ কর্মসূচি সমগ্র দেশে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here