রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের ষষ্ঠ দিনের আলোচনা অনুষ্ঠিত

0
235
ছবি- সংগৃহীত

প্রধান প্রতিবেদকঃ জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাব নিয়ে দ্বিতীয় দফার সংলাপের ষষ্ঠ দিনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ আলোচনা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজকের আলোচনায় রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন (উচ্চকক্ষের নির্বাচনী পদ্ধতিসহ), জাতীয় সংবিধান পরিষদ, রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এবং জাতীয় সংসদে নারীদের প্রতিনিধিত্ব—এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা হয়।

বিএনপি, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি এতে অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরেন।

এর আগে, গত ২ জুন দ্বিতীয় দফার সংলাপের সূচনা করেন কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি একটি অন্তর্বর্তীকালীন রাষ্ট্র সংস্কার কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়।

প্রথম দফার সংলাপ শুরু হয় ২০ মার্চ এবং শেষ হয় ১৯ মে, যেখানে ৩৩টি রাজনৈতিক দল ও জোট অংশ নেয়।

কমিশনের সূত্র জানিয়েছে, চলমান সংলাপ শেষে আগামী মাসে একটি পূর্ণাঙ্গ সংস্কার রূপরেখা ও ‘জুলাই সনদ’ প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here