গীত কবিতা

0
476
কবি-আইনুন ম্যামি

সাদা কালো স্মৃতির আঁকড়ে
শরতের কদম কেশরে
আঙুলে আঙুল ছোঁয়া
স্পর্শ লেগে থাকা মায়া
অনুভবে আজও কী কাঁদ ।।

নিশি জেগে বিরহের কাঁটাতারে
আসমুদ্র বেদনার সেতারে
সুরের মূর্ছনায় খুঁজে
নয়নের জলে বুকের ভাঁজে
হারিয়ে নিশিভোর সাধ ।।

চলার পথে স্মৃতির বালুচরে
একাকী আলো আঁধারে
চুপিসারে মনের দায়ায়
এখনো ভালো বাসিবার মায়ায়
বক্ষের তলে বাঁধনে বাঁধ ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here