এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু ১ জুলাই

0
218
ছবি- সংগৃহীত

আইনুন ম্যামিঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষণা দিয়েছে আগামী ১ জুলাই থেকে সারা দেশে শুরু হবে তাদের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি, যা চলবে পুরো মাসব্যাপী—৩০ জুলাই পর্যন্ত।

আজ রবিবার (২৯ জুন) ঢাকার বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, “আমরা জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করছি। এই এক বছরে আমাদের যেমন অর্জন আছে, তেমনি কিছু অপূর্ণতাও রয়েছে। ঐতিহাসিক জুলাই-আগস্টের ৩৬ দিনের স্মরণ আমাদের দায়িত্বের অংশ।”

এই সময় আরও উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কর্মসূচি ও বাস্তবায়ন সেলের সম্পাদক অনিক রায়, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমানসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here