লক্ষীপাশা কলেজে ভুল সেট ব্যবহারের ঘটনায় কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে অব্যাহতি, অধ্যক্ষ ও কৃষি কর্মকর্তাকে শোকজ

0
230

মোঃ জহিরুল ইসলাম নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভুল সেট ব্যবহার করার জন্য কেন্দ্রসচিব ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভুলভাবে ২ নম্বর সেটের পরীক্ষা নেওয়ার কারণে কলেজের অধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস এবং লোহাগড়া উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে শোকজ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আব্দুল মতিন রবিবার (২৯ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যশোর শিক্ষা বোর্ডের অধীনে ওই দিন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৪ নম্বর সেটের প্রশ্নপত্র দেওয়ার কথা ছিল। কিন্তু লক্ষীপাশা কলেজে ২ নম্বর সেট দিয়ে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং ট্যাগ অফিসারকে সেটের তথ্য আগেই মেসেজের মাধ্যমে জানানো হয়েছিল, কিন্তু তারা তা উপেক্ষা করে ভুল সেটে পরীক্ষা গ্রহণ করেন।

এই দায়িত্বে অবহেলার জন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোনও সমস্যা হবে না, তাই পরীক্ষার্থীদের চিন্তা করার দরকার নেই। সংশ্লিষ্ট কেন্দ্রের তথ্য অনুযায়ী, ওই পরীক্ষাকেন্দ্রে মোট ৫৬১ জন পরীক্ষার্থী ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here