এনসিপির মাসব্যাপী কর্মসূচি শুরু, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রার উদ্বোধন

0
344
ছবি- সংগৃহীত

আইনুন ম্যামি নগর সম্পাদকঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে।দেশ গড়তে জুলাই পদযাত্রাশীর্ষক এই কর্মসূচি জুলাই থেকে শুরু হয়ে চলবে ৩০ জুলাই পর্যন্ত।

আজ মঙ্গলবার সকাল ১০টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ বিভিন্ন জেলার নেতারা।

পদযাত্রাটি পলাশবাড়ী, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর হয়ে রংপুরে প্রবেশ করবে। পরবর্তীতে আবু সাঈদের গুলিবিদ্ধ স্থান, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, টাউন হল শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হবে। দিনশেষে ডিসি মোড়, মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চেকপোস্টে পৌঁছে কর্মসূচির কার্যক্রম শেষ হবে। রাতের খাবারের পর, দলটি কাউনিয়া এলাকায় জনসংযোগ পথসভায় অংশ নেবে বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here