নিজস্ব সংবাদদাতা: আগামীকাল ৫ জুলাই ২০২৫ রোজ শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন।
কাউন্সিল নির্বাচনে সভাপতি ,সেক্রেটারি ও সাংগঠনিক পদে একাধিক দলীয় নেতা প্রার্থী হয়েছেন ইতিমধ্যে দৌলতপুর উপজেলার বিভিন্ন জায়গায় জনসংযোগ ও নেতাকর্মীদের সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
দৌলতপুর উপজেলাবাসী দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ ফিরে পেয়েছে সেরকম উপলব্ধি করছে। শেষ সময় এসে এখন পর্যন্ত জনমত জরিপে এগিয়ে আছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দৌলতপুর উপজেলার সভাপতি প্রার্থী বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতিবিদ ও সমাজসেবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন মহান নেতা তারেক রহমানের সহযোদ্ধা জনাব মোঃ রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং সেক্রেটারি পদে ৩ জন প্রার্থীর মধ্যে এগিয়ে রয়েছেন মোহাম্মদ বিল্লাল হোসেন তার নির্বাচনী প্রতীক মই মার্কা।
বিশেষভাবে মাঠে সাংগঠনিক পদ নিয়ে ব্যাপকভাবে প্রতিযোগিতা চলছে এখানে নয়জন প্রার্থী রয়েছে জনমত জরিপে এবং নেতাকর্মীদের আলোচনায় মোহাম্মদ রাশেদ আহমেদ (লালু) রেজা আহমেদ বাচ্চু মোল্লার একান্ত ঘনিষ্ঠ অনুসারী কাপ পিরিজ প্রতীক এর নাম ব্যাপকভাবে শোনা যাচ্ছে।
তিনি প্রতিনিয়ত জনসংযোগ করছেন নেতাকর্মীদের সাথে সভা সমাবেশে অংশগ্রহণ করছেন সেই সাথে অনেকেই তাকে জাতীয়তাবাদী দলের যুব সমাজের আইকন হিসেবে সাংগঠনিক সম্পাদক দেখতে চাচ্ছেন বলে এখন পর্যন্ত খবর রয়েছে।








