সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই।

0
132
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। ফাইল ছবি

প্রধান প্রতিবেদকঃ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) টি এম শামসুল হুদা আর নেই। আজ শনিবার ( জুলাই) সকাল ৯টায় গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। শামসুল হুদার শ্যালক আশফাক কাদেরী জানান, বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি স্ত্রী এক কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর মেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। বর্তমানে মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে।

২০০৭ সালের ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকার পরিচালিত সময়ে এটিএম শামসুল হুদা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০১২ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। তাঁর সঙ্গে কমিশনার হিসেবে কাজ করেছিলেন মুহাম্মদ ছহুল হোসাইন এম সাখাওয়াত হোসেন। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনসহ একাধিক গুরুত্বপূর্ণ নির্বাচনে নেতৃত্ব দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here