আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকদের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলেছেন-আসিফ মাহমুদ

0
206
ফাইল ছবি

মাফিয়া আক্তার নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ সরকারের সময় সাংবাদিকদের ওপর দমন-পীড়নের অভিযোগ তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী শাসনামলে যারা সামান্য সাংবাদিকতাও করার চেষ্টা করেছেন, তাদের ওপরও নেমে এসেছে নিপীড়ন।

তার ভাষ্যমতে, সেসময়ের সংবাদ সম্মেলনগুলো মূলত প্রশ্ন নয়, বরং প্রশংসার উদ্দেশ্যে অনুষ্ঠিত হতো। গণমাধ্যমের স্বাধীনতা হরণও জুলাই ২০২৪-এর ঘটনাপ্রবাহকে অনিবার্য করে তুলেছিল বলে তিনি উল্লেখ করেন।

আসিফ মাহমুদ জানান, শিল্পী দেবাশিস চক্রবর্তী ‘জুলাই প্রিলিউড’ শিরোনামের পোস্টার সিরিজে গণমাধ্যমের দমন, চাটুকারিতা ও লুটপাটের চিত্র তুলে ধরেছেন। এসব পোস্টার ‘জুলাই পুর্নজাগরন’ ও ‘জুলাই কোমেমোরেশন’ কর্মসূচির অংশ হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে নির্মিত হচ্ছে।

প্রথমে ১০টি পোস্টার প্রকাশের পরিকল্পনা থাকলেও, ব্যাপক আগ্রহের প্রেক্ষিতে সেই সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্টারগুলোতে ফুটে উঠেছে কীভাবে জুলাই ২০২৪ এক অনিবার্য পরিণতি হয়ে উঠেছিল এবং সে সময় কী ঘটেছিল—তা স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে।

উপদেষ্টা আসিফ তার পোস্টে আরও বলেন, আওয়ামী লীগ আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাপক লুটপাট সংঘটিত হয়েছিল, যা সেই সময়কার শাসনের একটি বড় দিক নির্দেশ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here