দ্বিতীয় পর্যায়ে দশম দিনের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা অনুষ্ঠিত।

0
332
ছবি- সংগৃহীত

প্রধান প্রতিবেদকঃ জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দশম দিনের বৈঠক সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সকাল ১১টা পেরিয়ে শুরু হয়। এতে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের বিস্তার, জরুরি অবস্থা জারির প্রক্রিয়া এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব।

বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচএম হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিল্পবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও আকবর খানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন। পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরাও নিজেদের বক্তব্য তুলে ধরবেন।

উল্লেখ্য, সংবিধান সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য বিভিন্ন দলের সঙ্গে ধারাবাহিক আলোচনায় নিয়োজিত। এ কমিশনের নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৫ ফেব্রুয়ারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here