মির্জা ফখরুলের প্রত্যাশা: ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন

0
313
ছবি- সংগৃহীত

আনোয়ার হোসেন সিলেট: আগামী ফেব্রুয়ারি মাসেই অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা, ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (৭ জুলাই) সকালে সিলেট আগমনের পর হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সকালে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় অংশ নিতে শহরে আসেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব। তিনি আরও বলেন, জুলাই মাসের ছাত্র আন্দোলন এবং গণঅভ্যুত্থান যে নতুন দিকনির্দেশনা দিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে।

এ সময় তিনি অভিযোগ করেন, দেশে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং অনেককে জীবন দিতে হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here