নাসির খান বিশেষ প্রতিনিধিঃ শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তাহসিনা বেগম।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উপসচিব আমিনুল ইসলাম এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
শরীয়তপুরে প্রশাসনিক দায়িত্বে বড় পরিবর্তন এসেছে। বিসিএস প্রশাসন ক্যাডারের দক্ষ, মেধাবী, সৎ ও অভিজ্ঞ এই কর্মকর্তা এখন থেকে শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম জেলার উন্নয়ন অগ্রগতি ও শরীয়তপুরকে ঢেলে সাজাবেন বলে শরীয়তপুরবাসী আশাবাদী।








