ভারী বর্ষণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে পানি জমে অসহনীয় যানজট

0
387

ইখতিয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধিঃ রাতে ও সকালে ভারী বর্ষণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে পানি জমে অসহনীয় যানজট সৃষ্টি হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস ও টঙ্গী আব্দুল্লাহপুর উত্তরা এলাকায় সড়কের ওপর এ অবস্থা সৃষ্টি হয়েছে। ও ম্যান হলে ঢাকনা খোলা থাকাই হোসেন মার্কেট ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। ২৭ জুলাই রোববার রাত ৯. ৩০ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎‎স্থানীয়রা জানান, আজ রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা চালান। ম্যানহোলে নারীর সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর পাঠান তাঁরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।

‎তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

ভারী বৃষ্টিতে হাঁটু পানি জমেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায়। এতে সড়কের গাজীপুর ভোগরা বাইপাস মোড় থেকে টঙ্গী আব্দুল্লাহপুর উত্তরা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
সোমবার (২৮ জুলাই সকালে ও রাত ভারী বৃষ্টিতে এ মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে ভোগরা বাইপাসের বাসন সড়ক হোসেন মার্কেট টঙ্গী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বৃষ্টির পানিতে হাঁটু পরিমাণ পানিতে তলিয়ে যায়।

মহাসড়কে চলাচলকারী আজমেরী পরিবহনের কয়েকজন চালকের সাথে কথা বলে জানা গেছে, ভারী বৃষ্টিপাত হলে রাস্তায় পানি জমে যায়, ফলে যানবাহনের গতি হ্রাস পায় এবং যানজট সৃষ্টি হয়। গাজীপুর থেকে মোটরসাইকেলে করে উত্তরার উদ্দেশে রওনা দিয়েছিলেন আব্দুর রহমান। বৃষ্টির কারণে মহাসড়কে মোটরসাইকেল বন্ধ করে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়েছে তাকে।

এতে ঢাকা থেকে যে সব যানবাহন ময়মনসিংহসহ উত্তরাঞ্চলের দিকে যাত্রা করেছিল সেগুলো তীব্র যানজটের কবলে পড়ে। সকাল ৯ টার দিকে টঙ্গী আব্দুল্লাহপুর হোসেন মার্কেট বাইপাস এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

ভোগরা বাইপাস মোড়ের দক্ষিণ পাশ পর্যন্ত ওই মহাসড়কের বাম পাশে জলাবদ্ধ পানি নিষ্কাশনের জন্য বেশ কিছু ড্রেনের ওপর থেকে স্লাব তুলে ফেলার কারণে যানবাহনগুলো ঝুঁকি নিয়ে ময়মনসিংহ ও টাঙ্গাইলের দিকে যেতে পারছে না। পানি কমে গেলে স্লাবগুলোর গর্ত দৃশ্যমান হলে ওই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে স্থানীয়রা।

এদিকে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ওই মহাসড়কের যাত্রীরা চরম বিপাকে পড়েন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ও বৃষ্টি না হলে পানি দ্রুত নেমে গেলে ওই মহাসড়কে দ্রুতই যানজটের নিরসন হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে দায়িত্ব পালনরত কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here