প্রবাসীর অর্থায়নে মসজিদ নির্মাণে বাধা স্থানীয় সন্ত্রাসীদের: চাঁদা না পেয়ে কাজ বন্ধ 

0
785

জেলা সংবাদদাতা: সাইফুল ইসলাম খাজা: ঘটনার সারসংক্ষেপ:  কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বারোপাড়া ইউনিয়নের ১৬ পাড়া গ্রামের প্রবাসী শাহজাহান একজন কুয়েত প্রবাসী হিসেবে নিজের অর্থায়নে ইতিমধ্যে সাতপাড়া গ্রামে একটি মসজিদ নির্মাণ করেছেন। এবার তিনি নিজের সমাজ পশ্চিম ষোলপাড়া গ্রামে আরও একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেন।

এ লক্ষ্যে তিনি কুয়েতি মালিকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মসজিদের কাজ শুরু করেন। মালিক নিজে বাংলাদেশ সফরেও আসেন এবং মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

তবে দুঃখজনকভাবে, কাজ চলাকালীন আওয়ামী লীগের ছদ্মবেশী কিছু স্থানীয় সন্ত্রাসী মসজিদ নির্মাণকারীদের কাছ থেকে ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। শাহজাহান তা দিতে অস্বীকৃতি জানালে মসজিদের নির্মাণকাজ জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়।

মসজিদ নির্মাণের আর্থিক বিবরণ:  শাহজাহানের মালিক ও তার পরিবারের পক্ষ থেকে মোট অর্থ প্রদান: ৩৬ লক্ষ টাকা (বাংলাদেশি টাকায়) সম্পূর্ণ নির্মাণ ব্যয় (এখন পর্যন্ত): ৫৩ লক্ষ টাকা বাকি কাজের জন্য প্রয়োজনীয় অর্থ: ৬-৭ লক্ষ টাকা। সমাজের পক্ষ থেকে জমি দান করা হয়

প্রকল্প পরিকল্পনার প্রাথমিক অনুমান অনুযায়ী একতলা ভবনের কাজ হলেও পরে তিনতলা ফাউন্ডেশনের কাজ শুরু হয়।

⚠️ ভিডিওঃ

⚠️ অডিওঃ

⚠️ অভিযুক্তদের তালিকা (স্থানীয়দের ভাষ্যমতে):

মনির গং, তোফায়েল সহ আরও ৪-৫ জন স্থানীয় আওয়ামী লীগপন্থী সন্ত্রাসী।

অভিযোগ:

✅ চাঁদা দাবি

✅ নির্মাণ কাজে বাধা

✅ ভয়ভীতি প্রদর্শন

✅ প্রবাসীর সম্মানহানির চেষ্টা

গ্রামবাসীর প্রতিক্রিয়া:  গ্রামবাসী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন— “শাহজাহান একজন নি:স্বার্থ সমাজসেবী। তাঁর এই উদ্যোগে বাধা দেওয়া শুধু অন্যায় নয়, চরম অপরাধ।

এই নিউজ লেখার সময় মামলার প্রস্তুতি চলছে  দাউদকান্দি থানায়। বর্তমানে প্রবাসী শাহজাহান এবং তার মালিক কুয়েত ফিরে গেছেন, আর মসজিদের কাজ পুরোপুরি বন্ধ।

জনগণের দাবি: অভিযুক্তদের আইনের আওতায় আনা হোক এবং চাঁদাবাজদের মুখোশ খুলে শাস্তি নিশ্চিত করা হোক সেই সাথে মসজিদের কাজ পুনরায় শুরু করার নিরাপত্তা প্রদান করা হোক

আহ্বান জানানো হয়েছে:

প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনুস সাহেব।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব

মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয়

যেন তারা এই চাঁদাবাজ চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন।

নির্মাণকাজ  চলমান অবস্থায়,

কুয়েত এর মালিক

মালিক পরিদর্শনরত, কাজ বন্ধের পর অবস্থা

রডে মরিচা ধরে যাচ্ছে।

অভিযুক্তদের ছবি

 

“প্রবাসীদের টাকা দিয়ে দেশের উন্নয়ন নয়, চাঁদাবাজদের হাতে হয় লুট” 

এই শ্লোগানে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সচেতন সমাজ।

আপনার এলাকার সংবাদ প্রেরণ করুন আমাদের মেইলে যোগাযোগ: info@cns24news.com