খোন্দকার শফিউল আজম (শিবলু), রাজবাড়ী জেলা প্রতিনিধি: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার জন্য ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ড. আবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) চৌধুরী আহসানুল করিম হিটুকে আহ্বায়ক এবং জামালপুর কলেজের সিনিয়র প্রভাষক মীর মনিরুজ্জামান বাবুকে সদস্য সচিব করা হয়েছে।
২২ আগস্ট বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি এই আহ্বায়ক কমিটি অনুমোদন করে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক এবং ড. আবুল হোসেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) চৌধুরী আহসানুল করিম হিটু বলেন, কেন্দ্র ২৫ সেপ্টেম্বরের মধ্যে একটি সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে।








