বিশেষ প্রতিনিধি: সাভারের হেমায়েতপুর এলাকায় লাকি আক্তার নামে এক নারীকে হত্যার হুমকি, বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ৬ আগস্ট, শুক্রবার।

ভুক্তভোগী লাকি আক্তার জানান, তিনি দীর্ঘ ২০ বছর ধরে হেমায়েতপুর এলাকায় বসবাস করে আসছেন। স্থানীয় বাসিন্দা নার্গিস আক্তার নামে এক মহিলা স্বামী-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার প্রতি ক্ষুব্ধ হন। এরই জেরে নার্গিস আক্তারের নেতৃত্বে একদল লোক লাকি আক্তারের বাড়িতে হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা বাড়িতে ভাঙচুর চালিয়ে নগদ ২০ হাজার টাকা এবং লাকি আক্তারের গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। শুধু তাই নয়, লাকি আক্তারের বড় ছেলে শান্তকে প্রায় ১০–১৫ দিন আগে নার্গিস আক্তারের লোকজন জোর করে তুলে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে।
এ ঘটনায় ভুক্তভোগী লাকি আক্তার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।








