বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা

0
297
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ছবি- সংগৃহীত

প্রধান প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

লন্ডন থেকে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিএনপি অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেন, যা আজও দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় কাজ করছে।

তারেক রহমান জানান, অতীতে বিএনপি বহুবার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় এসে জনগণের কল্যাণ ও উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিতের মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে সার্থক করার অঙ্গীকার ব্যক্ত করেন।