১ শত ১০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে কেরানীগঞ্জে গ্রেফতার করেছে র‌্যাব

0
348
১১০ কেজি গাজা উদ্ধার।

নিজস্ব সংবাদদাতাঃ ১ শত ১০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে কেরানীগঞ্জে গ্রেফতারের খবর এক বিজ্ঞপ্তিতে জানা র‌্যাব ১০।

৩১ আগস্ট ভোর সাড়ে চারটার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে আনুমানিক ৩৩,০০,০০০/- (তেত্রিশ লক্ষ) টাকা মূল্যমানের ১১০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইউনুস (৩৩)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইউনুস (৩৩), পিতা- একুব আলী হাওলাদার, সাং- বাদল পাড়া, চরামদ্দি, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, এ/পি সাং- বাপ্পি হাজীর বাড়ী, আড্ডা রেষ্টুরেন্ট গলি, গদাবাগ, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে