এলপিজি ও অটোগ্যাসের দাম নির্ধারণ আজ

0
409
ফাইল ছবি।

অনলাইন ডেস্কঃ আগস্ট মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

একইসঙ্গে অটোগ্যাসের দামও কমানো হয়, প্রতি লিটারে ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়।

এর আগে জুলাই মাসে ২৩ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমানো হয় এবং ১২ কেজি সিলিন্ডারের দাম নামিয়ে আনা হয় ১ হাজার ৩৬৪ টাকা।

জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা করা হয়েছিল, পাশাপাশি অটোগ্যাসের দামও ধাপে ধাপে সমন্বয় করা হয়েছিল।

সেই সাথে চলতি সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।