নিজস্ব সংবাদদাতাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ সামনে রেখে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে কোনো বহিরাগত বা অতিথি বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করতে পারবে না। শুধুমাত্র বৈধ শিক্ষার্থীরাই হলে থাকার অনুমতি পাবেন।
চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে, সব ধরনের বাধা ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “যাবতীয় বাধা-বিপত্তি মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে। ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই।”
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।








