নির্বাচনের আগে পুলিশের বাহিনীতে যুক্ত হবে নতুন ৪ হাজার এএসআই

0
342
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশে নতুন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, শিগগিরই সরাসরি নিয়োগের মাধ্যমে ২ হাজার নতুন এএসআই নিয়োগ দেওয়া হবে এবং পদোন্নতির মাধ্যমে আরও ২ হাজার এএসআই যুক্ত করা হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি বলেন, “আমরা ৮ হাজার এএসআই চেয়েছিলাম, আপাতত ৪ হাজারের অনুমোদন মিলেছে। দ্রুত এ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাই।”

এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, সরকার আগামী জাতীয় নির্বাচনকে রোল মডেল করার পরিকল্পনা নিয়েছে। তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেন, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না, প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।