এস ইসলাম খাজা কুমিল্লা প্রতিনিধি: জাতীয়তাবাদী বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ১ নম্বর মডেল ইউনিয়ন উদ্যোগে বিশেষ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সুন্দলপুর বাজারস্থ বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
সুমন সরকারের নেতৃত্বে সুন্দলপুর ইউনিয়নের যুবদল সভাপতি (সম্ভাব্য প্রার্থী) এবং মতিন ভূঁইয়ার নেতৃত্বে দাউদকান্দি থানা বিজয় র্যালিতে যোগ দিতে সুন্দলপুর থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। কুমিল্লা জেলা প্রতিনিধি কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রমের সংবাদ সংগ্রহ করেন।








