ঠাকুরগাঁও জেলা সম্মেলনে শামসুজ্জামান দুদু: প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান”

0
260
ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখছেন শামসুজ্জামান দুদু। ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”

তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, “হাসিনা ভারতে পালালেও রক্ষা পাবে না। টাকা লুট করেছে, গণহত্যা করেছে, এখনও ক্ষমা চায়নি। জনগণের আদালতে বিচার শুরু হবে পরের সরকারের অধীনে।”

দুদু চব্বিশের গণঅভ্যুত্থান প্রসঙ্গে বলেন, “যারা নেতৃত্ব দেবার কথা ছিল, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। বিএনপির মধ্যে লুটপাট নেই, মানুষ সবসময় আমাদের পাশে থাকে।”

তিনি ইতিহাস নিয়ে মন্তব্য করে বলেন, “৭২ থেকে ৭৫ ছিল দেশের জন্য কালো অধ্যায়। শেখ মুজিব রক্ষী বাহিনী দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছিলেন। দুর্ভিক্ষের সময় লাখো মানুষ মারা গেছে। শেখ পরিবার নিয়ে যা বলা হয়, তা দুর্নীতি ও লুটপাটের ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান।”