লোহাগড়ায় প্রেমের নামে প্রতারণা চক্র: এক রহিমা বেগমের ফাঁদে যুবকদের সর্বনাশ!

0
291

মোঃ জহিরুল ইসলাম নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় মোসা: রহিমা বেগম (গোবিন্দপুর) নামের এক নারীর বিরুদ্ধে প্রেমের ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেওয়া, একাধিক বিয়ে, পরকীয়া ও মিথ্যা মামলার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে কুমারী পরিচয়ে যুবকদের প্রেমে ফেলে টাকা আদায়, সুযোগ বুঝে বিয়ে ও পরে মামলা দিয়ে ফাঁসানোর কৌশল চালিয়ে আসছেন।

রহিমার সর্বশেষ, স্বামী মোঃ হামীম মোল্লা অভিযোগ করে বলেন, বিয়ের পর রহিমা বেগম অন্য সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে কথা বললে রহিমা  ৫ লাখ টাকা দাবি করে, অন্যথায় নারী নির্যাতন ও যৌতুক মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেন।

পরে তালাক দেওয়ার পরও রহিমা বেগম তার সাবেক স্বামী ও শ্বশুর-শাশুড়ির নামে যৌতুক মামলা করেন, এমনকি যাদের সাথে তিনি থাকেননি, তারাও মামলার আসামি হয়েছেন।

এছাড়া, বিভিন্ন ব্যক্তির সাথে রহিমার ঘনিষ্ঠ সম্পর্কের ভিডিও ফুটেজও এখন সাবেক স্বামী মোঃ হামীম মোল্লার হাতে রয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী হামীম মোল্লা বলেন,
এই জেলার বহু যুবক তার ফাঁদে পড়ে সর্বনাশ হয়েছেন। যুবসমাজকে রক্ষা করতে তাকে আইনের আওতায় আনা জরুরি।”

এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন।