নিজস্ব সংবাদদাতা: র্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল ঢাকার লালবাগ থানাধীন বউবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বলে এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।
জানা যায়, ১০ সেপ্টেম্বর, বুধবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার লালবাগ থানাধীন বউবাজার এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫৮,৫০০/- (আটান্ন হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ১৯৫ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা রাকিবুল হাসান (২৭), পিতা- মো: হাতেম আলী, সাং- মল্লিক কান্দি, থানা- জাজিরা, জেলা- শরীয়তপুর ও মোঃ নয়ন (২৫) পিতা- মো: নুর হোসেন, সাং- শহিদনগর, থানা- লালবাগ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।







