রাজধানীর গোলাপবাগ থেকে পুলিশের লুট হওয়া গ্যাসগান উদ্ধার করেছে র‍্যাব

0
180

স্টাফ রিপোর্টার : রাজধানীর গোলাপবাগ এলাকা থেকে পুলিশের লুট হওয়া গ্যাসগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১০।

জানা যায়, ১৩ সেপ্টেম্বর, শনিবার রাত ৮টার পরে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকার যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মাঠে নজরদারি শুরু করে। নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকা স্ক্যানিং শেষে গোলাপবাগ মাঠের দক্ষিণ-পূর্ব পার্শ্বে ওয়ালের পাশ ঘেঁষে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় একই তারিখ রাত পৌনে ১০টার দিকে একটি অত্যাধুনিক বিদেশি গ্যাসগান উদ্ধার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উদ্ধারকৃত গ্যাসগানটি একটি সরকারি গ্যাসগান, যা পুলিশের লুট হওয়া অস্ত্রের সাথে মিলে যায় এবং অস্ত্রটির বাটে ডিএমপি লিখা আছে। এ ধরনের অস্ত্রের অপব্যবহার জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত গ্যাসগানটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটক করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।